মাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নে ইসলামী জলসা: শিল্পপতি সাকলায়েনের অনুদান
গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দলের নেতার সংবাদ সম্মেলন
পূর্ব শত্রুতার জেরে দুর্গাপুরে পুকুরে বিষ প্রয়োগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
গাজীপুর মহানগরের ৪৭নং ওয়ার্ডে ওরিয়েন্ট ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়
সারের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে কৃষি কর্মকর্তার কঠোর হুঁশিয়ারি
প্রসূতি মায়েদের জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেবা চালু করল সিএমএইচআর
‘তারেক রহমানের কাছে আন্দোলনের ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছেন ড. ইউনূস’
সেনানিবাসে আশ্রয় থেকে হত্যা মামলার আসামি, পতন হলো শিরীন শারমিনের
বিশ্ববাজারে ১২ শতাংশ তেল উধাও, ব্যারেল প্রতি মূল্য পরিশোধ করতে হচ্ছে ১৫০ ডলার

শোবিজ ডেস্ক :
নিজের অভিনীত প্রথম ছবি ‘তালাশ’-এ সম্ভাবনার জানান দিয়েছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক আদর আজাদ। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে তার অভিনয়-পারফরমেন্স নজর কাড়ে দর্শকসহ চলচ্চিত্র সংশ্লিষ্টদের। ছবিতে বুবলীর সঙ্গে তার রসায়নও গ্রহণযোগ্যতা পেয়েছে। এদিকে ক’দিন আগেই মুক্তি পেয়েছে আদর অভিনীত দ্বিতীয় ছবি ‘লাইভ’। শামীম আহমেদ রনী পরিচালিত এ ছবিতে তিনি অভিনয় করেছেন মাহিয়া মাহির সঙ্গে জুটি বেঁধে। এ ছবি থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানালেন আদর। এবার এ ছবির রেশ শেষ হতে না হতেই আরও একটি নতুন ছবি নিয়ে ৭ই অক্টোবর দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ নায়ক। ছবির নাম ‘যাও পাখি বলো তারে’। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিতেও আদরের নায়িকা মাহি। এ ছবি প্রসঙ্গে আদর মাবজমিনকে বলেন, ছবিতে আমি খুব সাধারণ একজন দর্জির চরিত্রে কাজ করেছি।
আমার লুক, অভিনয় থেকে সবকিছুতেই সাধারণ একটা ভাব লক্ষ করা যাবে। আগের দু’টি ছবি থেকে চরিত্রটি একদমই আলাদা। চ্যালেঞ্জ নিয়েই কাজটি করেছি। আমার বিশ্বাস কাজটি দর্শকদের ভালো লাগবে। এদিকে আদর অভিনীত ‘নোলক’- নামের একটি ছবি আসছে সামনে। এ ছবির জন্য নিজের লুক পরিবর্তন করেছেন তিনি। ছবিটিতে তার নায়িকা পূজা চেরি। ছবিটি পরিচালনা করছেন অলোক হাসান। ছবিটির শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। ছোট পর্দা থেকে সিনেমায় এসেই সম্ভাবনার জানান দিয়েছেন। এটা কি বাড়তি চাপ মনে হয়? আদর আত্মবিশ্বাস্ের সুরে বলেন, না। বাড়তি আনন্দ হয়। কারণ দর্শক থেকে শুরু করে সবাই এত ভালোভাবে আমাকে গ্রহণ করবে ভাবিনি। এখন আমার ধ্যান জ্ঞান শুধুই সিনেমা। বেশকিছু নতুন প্রজেক্ট নিয়েও কথা হচ্ছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোও করে ফেলবো।
আপনার মতামত লিখুন :